ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চব্বিশের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪০৫ বার দেখা হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জনপ্রিয় সংবাদ

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

চব্বিশের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের

প্রকাশিত : ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫