ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৬৩ বার দেখা হয়েছে

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল।

দেখা গেছে— শাহবাগ মোড়ের বামপাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এবং ডানপাশের সড়কে এনটিআরসিএ এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। আর চারপাশে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। এরমধ্যে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে রাখা হয়েছে একটি জলকামান এবং এপিসি।

এনটিআরসিএ’র নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা বলছেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষ্যম্যমূলক৷ এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সাথে প্রতারণা। আমরা চাই দ্রুতই যেন এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

আকাশপথে স্বর্ণ চোরাচালানে জড়িত খোদ বিমানকর্মীরা! ঠেকাতে তৎপর কাস্টমস

শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

প্রকাশিত : ০২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫