ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ছেপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে আল আমিন ( ২৪) এবং গজারিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান( ২৬)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবীদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ যাচ্ছেন

দেবীদ্বারে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬