ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা-১৩ সংসদীয় আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এলাকার নাগরিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়াতে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয় এবং ঢাকা ওয়াসা ও ডিপিডিসিসহ বিভিন্ন সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, নাগরিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করে এলাকার সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে হবে। সেই লক্ষ্যেই ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আকাশপথে স্বর্ণ চোরাচালানে জড়িত খোদ বিমানকর্মীরা! ঠেকাতে তৎপর কাস্টমস

ঢাকা-১৩ সংসদীয় আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন সম্পন্ন

প্রকাশিত : ০১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬