ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি সামাজিক জীবনে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ইফতার মাহফিলে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘রমজান মাস আত্মসংযমের মাস। আসুন এই মাসের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি এবং ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

এছাড়া বক্তব্য রাখেন : জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত-নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের ভূমিকার প্রশংসা করেন।

জনপ্রিয় সংবাদ

সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

প্রকাশিত : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬