ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন।
বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩৭.৩৮ ঘনফুট পরিমাণ সেগুন কাঠ (মোট ৪৩ টুকরা) জব্দ করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার ৭২৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

যাত্রীদের ফেরাতে বিমান পাঠানোর ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান সৌদির

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

প্রকাশিত : ০৮:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬