ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালী শহরে র‌্যাব ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, মজুতদারি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে পটুয়াখালী শহরে যৌথ অভিযান পরিচালনা করেছে পটুয়াখালী র‌্যাব- ৮, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার এ অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে জানায়, র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক মো. রাশেদুল আহসানের নেতৃত্বে একটি আভিযানিক দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে দলটি পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় বাজারের বিভিন্ন চালের দোকান, মুদি দোকান, ডিমের দোকান, সবজির দোকান, মাছ বাজার, কাপড়ের দোকান এবং ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি, খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্নের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
এ সময় ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক মো. রাশেদুল আহসান জানায়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালী শহরে র‌্যাব ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান

প্রকাশিত : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬