ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাকেরগঞ্জের পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী সহ ১০ জন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ এপ্রিল (বুধবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো: মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার, মো: রমজান হাওলাদার। ও ভরপাশা ইউনিয়নের আমির হোসেন ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকে এসব মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতারকৃত ৭ আসামিদের উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ মাসের জেল প্রদান করেন। আজ সকাল ১০ টায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা

বাকেরগঞ্জের পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী সহ ১০ জন গ্রেফতার

প্রকাশিত : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬