ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিস লুৎফন নাহারের সঙ্গে জেলার গণমাধ্যম প্রতিনিধিদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিস লুৎফন নাহারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন মতামত তুলে ধরেন। বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক খাসখবরের প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক আজাদ মালিথা, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, মাছরাঙা টিভির প্রতিনিধি ফাইজার চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গাকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। জেলার পরিচ্ছন্নতা রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, জেলায় তেলের দীর্ঘ লাইনের কারণে কৃষকদের ভোগান্তি কমাতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল থেকে জেলার বিভিন্ন এজেন্সি পয়েন্টে তেল সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কৃষকরা সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারেন।
এছাড়া চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই এ প্রকল্পের কাজ শুরু করা হবে।
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

প্রকাশিত : ১১:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬