ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে
নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩০ মে) এ উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।  স্থানীয় বিএনপি কার্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও সিনিয়র নেতা সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরীসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে, গণতন্ত্রের অগ্রযাত্রায় এবং দেশের উন্নয়নে শহীদ জিয়ার আদর্শ আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন। তাঁর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
আলোচনার পর দোয়া ও মিলাধ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬