ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

স্বাধীনতার পর সর্ব প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- সেলিমুজ্জামান সেলিম এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০মে) সন্ধ্যা ৭টার সময় কাশিয়ানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিমের উপস্থাপনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পর সর্ব প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তৎকালীন সেনা অফিসারদের মধ্যে সব থেকে সিনিয়র অফিসার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।অথচ তখন তাকে সেনাপ্রধান করা হয়নি করা হয়েছিল উপসেনা প্রধান।একটি মহল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, দেশের প্রতি ভালোবাসা ও মহান মুক্তিযুদ্ধে তার অবদানকে অবহেলা করেছিল।স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি নুরে আলম তোতা,যুগ্ন সাধারণ সম্পাদক হিরো মৃধা, ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান,তথ্য বিষায়ক সম্পাদক শহিদুল ইসলাম মুন্না যুবদলের ,কেন্দ্রীয় কমিটি সহসভাপতি ময়নুল ইসলাম হিটু,কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান,মহিলা দলের সভাপতি শেখ শিলা,যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল,সদস্য
সচিব আরিফুল ইসলাম পাবেলসহ উপজেলা বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আলুর খোসা কাজে লাগানোর ৪ উপায়

স্বাধীনতার পর সর্ব প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- সেলিমুজ্জামান সেলিম এমপি

প্রকাশিত : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬