ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের চিত্র ধারন করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদে পড়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে মহাসড়কের দাউদকান্দির টামটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পিছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির চিত্র ধারণ করার সময় যাত্রীবাহী বাস চাপ দিলে সেও খাদের কিনারে চলে যায়। ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। যাত্রী না থাকায় তেমন হতাহত হয়নি।
স্থানীয় রিফাত আহাম্মেদ বলেন, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালকদের উদ্ধার করি।  এতে কেউ গুরুতোর আহত হয়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

দিনাজপুর বীরগঞ্জের কে.এফ.টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে

প্রকাশিত : ১০:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬