ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত মূল্যে সার বিক্রি মানিকগঞ্জে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর বাজারে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার পপি।

জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে সিংগাইর বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তিন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে জাফর কৃষি ভান্ডারের ডিলার মো. সোহেল রানাকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ কৃষি ভান্ডারের ডিলার হাজী চান মিয়াকে ২০ হাজার টাকা এবং বসন্ত বীজ ভান্ডারের ডিলার বিনয় কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বাড়তি দামে বিভিন্ন ধরনের সার বিক্রি করা হচ্ছে। প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা, ডিএপি ১ হাজার ৫০০ টাকার স্থলে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা, পটাশ ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৫০ টাকা এবং টিএসপি ১ হাজার ৩৫০ টাকার স্থলে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দিনাজপুর বীরগঞ্জের কে.এফ.টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অতিরিক্ত মূল্যে সার বিক্রি মানিকগঞ্জে

প্রকাশিত : ০৪:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬