ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতি শিক্ষার্থী। তারা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের কানিজ ফাতেমা এবং সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী অশিত বিশ্বাস।
কানিজ ফাতেমা সিজিপিএ ৩ দশমিক ৯৭ এবং অশিত বিশ্বাস সিজিপিএ ৩ দশমিক ৮৪ অর্জন করে এ সম্মাননা পেয়েছেন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও শিক্ষা সচিব আব্দুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পর্যায়ে দেশের সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর ৪ হাজার ৯২১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
বিএম কলেজের দুই শিক্ষার্থীর এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ সাফল্য প্রতিষ্ঠানের একাডেমিক অর্জন ও সুনামকে আরও সমৃদ্ধ করেছে।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, কানিজ ফাতেমার এ অর্জন বিভাগের জন্য আনন্দের। তার মেধা ও পরিশ্রম অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তাকে বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলিনী জয়ধর বলেন, এ অর্জন বিভাগের জন্য গৌরবের। এর আগে এ বিভাগের তন্ময় ও অনির্বাণও এ সম্মাননা পেয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করেন তিনি।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের এ অর্জন পুরো কলেজ পরিবারের জন্য গৌরবের। এ সাফল্য কলেজের একাডেমিক সুনামকে আরও এগিয়ে নিয়েছে। কলেজের যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩ দশমিক ৮০-এর বেশি পেয়েছেন, তাদেরও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

প্রকাশিত : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬