কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চাঁপানগর, বিজলী পাঞ্জার ও সাইলচর গ্রামে সামাজিক কর্মকাণ্ডে এক অনন্য নজির স্থাপন করেছেন ” আমার গ্রাম আমার দায়িত্ব” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সাংবাদিক এর আহমেদ এর উদ্যোগে গ্রামের কাঁচা ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন।
(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে চাঁপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁদা ও গর্তে ভরা কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করতে দেখা যায় শ্বেচ্ছাসেবকদের। এ সময় ‘ আমার গ্রাম আমার দায়িত্ব’ লিখিত টি-শার্ট পরিহিত তরুণদের পাশাপাশি বিশেষ করে ধর্মীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এ কাজে এগিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বী- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।
এ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে গ্রামের প্রবীণ মুরুব্বিরাও স্বত:স্ফূর্তভাবে ঝুড়ি ও ক্যারেটে করে ইট বহন করে রাস্তা মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সামনে একটি মসজিদ নামাজ পড়তে ভোগান্তিতে পড়তে হচ্ছে ও বর্ষার দিনে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। সাংবাদিক এ আর আহমেদের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। এর আগেও সাংবাদিক এ আর আহমেদ স্থানীয় পথচারীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে রাস্তার পাশে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছেন। পাশাপাশি
সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা টিউবওয়েল স্থাপনসহ এলাকার নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন।
গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এই ব্যতিক্রমী উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন এবং যুবসমাজকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 






















