গাজীপুর প্রতিনিধিঃ স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সে বিশেষ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর জিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি মাঠপর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, আইনানুগতা, নিরপেক্ষতা, কঠোর শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় মাঠপর্যায়ে সম্ভাব্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব পালনের বিভিন্ন কৌশলগত বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















