ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘যুব শক্তি, জাতির মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় প্রতিষ্ঠাতার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক থৈইলাপ্রু মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সদস্য ক্যরী মগ, সদর উপজেলা শাখার সভাপতি মংখই মারমা, সাধারণ সম্পাদক থৈউ মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুইচিং মারমা, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেমাদু মারমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিউসাই মারমা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি চরাচাই মারমা।

সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬