সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে রেলি অনুষ্ঠিত হয়।
উক্ত রেলিতে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক, যুগ্ম আহবায়ক এস এম রহমত, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,স্কাউট দল ও ছাত্র ছাত্রী বৃন্দ।
রেলি শেষে উপস্থিত সকলেই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ গ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট 






















