ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রথম ম্যাচেই জোকোভিচের বিদায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

এই সপ্তাহে চীনা ওপেনে স্মরণীয় জয় পেয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই আনন্দের রেশ থাকতেই সাংহাই মাস্টার্সের প্রথম ম্যাচে হেরে গেলেন সার্ব তারকা।

২০২৩ সাংহাই চ্যাম্পিয়ন ও বিশ্বের ৩৪ নম্বর র‌্যাঙ্কিংধারী হুবার্ট হুরকাকজের কাছে সরাসরি সেটে হেরেছেন সাবেক এক নম্বর তারকা। ১০ বছরের ছোট প্রতিপক্ষের কাছে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত হয়েছেন তিনি।

বেইজিংয়ে কখনও ম্যাচ না হারা জোকোভিচ তার ক্যারিয়ারের ১০২তম পেশাদার শিরোপা জিতে সাংহাই মাস্টার্সে যোগ দেন। মাত্র তিন দিনের মাথায় তাকে হার দেখতে হলো।

৯ বারের দেখায় প্রথমবার সার্বিয়ানের বিপক্ষে জয় পেলেন হুরকাকজ। এক ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ১৩টি এইচ ছিল তার। দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ডাবল ফল্টে ৩-১ এ তাকে এগিয়ে দেন জোকোভিচ। আর ফিরতে পারেননি ম্যাচে।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নপত্র ফাঁসের হোতাদের চিহ্নিত করে অবিলম্বে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা আবশ্যক

প্রথম ম্যাচেই জোকোভিচের বিদায়

প্রকাশিত : ০১:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬