ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারীবাগে চামড়ার গোডাউনে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ৪৭১ বার দেখা হয়েছে

ঢাকার হাজারীবাগে একটি বহুতল ভবনে চামড়ার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার বেলা সোয়া ২টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “একটি সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গোডাউনে সোয়া ২টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে।

“পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়, আরও চারটি ইউনিট পথে রয়েছে।”

তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

পোশাক কারখানায় আগুন আশুলিয়ায়

হাজারীবাগে চামড়ার গোডাউনে আগুন

প্রকাশিত : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫