ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৫০ বার দেখা হয়েছে
(কুমিল্লা) দাউদকান্দি প্রতিনিধি:
যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের
হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার ‌সকাল ১১টার দিকে পৌর সদরের শহীদ রিফাত পার্ক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান,সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাকে হুমকি-ধমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
  এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক এমএইচ মোহন(আমার দেশ), মোহাম্মদ আলী(আমার দেশ),করিম সরকার(রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী(কালের কন্ঠ), শরীফ প্রধান(ইত্তেফাক), , জাকির হাজারি(দেশ রুপান্তর),  হানিফ খান( নয়া দিগন্ত), লিটন সরকার বাদল(খবরের কাগজ), আলমগীর হোসেন(কুমিল্লার কাগজ),জিল্লুর রহমান(মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার ,( দ্যা বাংলাদেশ টুডে), শাহাবুদ্দিন আহমেদ (মোহনা টিভি) তৌফিক রুবেল(সংগ্রাম),  মাসুম বিল্লাহ(আনন্দ বাজার)।
এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান( জনকণ্ঠ), সেলিম আহমেদ(প্রতি সময় ও বাংলা কাগজ) আপেল মাহমুদ( বাংলা টিভি),শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান(এনটিভি),মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার),  ,মামুনুর রশিদ রুবেল(প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী( কালের কন্ঠ ডিজিটাল), আলেক হোসেন( বাংলাদেশ সমাচার),রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ),রাসেল মুন্সী(এফবি নিউজ),মোঃ শরিফুল ইসলাম(সকালের সময়) ও মোঃ সাইফুল ইসলাম(যায়যায়দিন)প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

প্রকাশিত : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫