ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের মিসিসিপি উপকূলে আছড়ে পড়েছে একটি ছোট বিমান। এরপর উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ভেতর থেকে দুই শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মেক্সিকো সাগরে মিসিসিপির পাসকাগৌলা এবং হর্ণ দ্বীপের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়ে।

মৃত অবস্থায় উদ্ধার করা দুই শিশুর একজনের বয়স ৮, আরেকজনের বয়স ১০ বছর বলে জানিয়েছেন কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস।

দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলবামার মোবাইল এলাকার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানায়, তারা একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর প্রাথমিক অবস্থায় উদ্ধারকারীরা শুধুমাত্র তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র‌্যাফট পান। অপরদিকে বিমানটি পানিতে ভাসছিল। এরপর তারা বিমানের ভেতর থেকেই ছয়জনের মরদেহ উদ্ধার করেন।

বিমানটি নিউ অরলেন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে যাচ্ছিল।

কোস্টগার্ডের মোবাইল এরিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট বলেছেন, “এটি (মরদেহ উদ্ধার) আমাদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে আমরা বিমানে থাকা যাত্রীদের মরদেহ উদ্ধার এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬