ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভুয়া বক্তব্য ডিএমপি কমিশনারের নামে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার ৬ জানুয়ারি কোনো গণমাধ্যমকে এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। অতএব, ডিএমপি কমিশনারকে উদ্ধৃতি করে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে বিনীত অনুরোধ করা হলো।

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভুয়া বক্তব্য ডিএমপি কমিশনারের নামে

প্রকাশিত : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬