ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩১১ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। তিনি ওই এলাকার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রকাশিত : ১১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬