ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা চায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩২৭ বার দেখা হয়েছে

অবৈধ অভিবাসন রোধের কার্যক্রমে সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকে ওয়াশিংটন এ বিষয়ে জোর দেয়।

মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন। এসব অগ্রাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল- আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরও গভীর করা।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টকে বরখাস্ত

যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা চায়

প্রকাশিত : ০২:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬