ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রংপুরের নাগরিক সমাজের জবাবদিহির দাবি ৪৪ কোটি টাকার প্রকল্প নিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ ও প্রবাহহীনতা নিরসনে সমন্বিত উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল এবং ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

স্বাগত বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সভা সঞ্চালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকৌশলী মো. হাফিজুল হক।

মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ বলেন, দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নাগরিক কমিটি ঘোষণা করা হয়। প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এ কমিটি।

সভায় বক্তারা বলেন, শুধু প্রকল্প গ্রহণ ও খননের মধ্যে নদী পুনরুদ্ধারের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। দখল ও দূষণমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভার উন্মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে ডপস্ এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্ত্তী, গণমাধ্যম কর্মী ও সংগঠক মেরিনা লাভলী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফারুক, নারী অধিকার কর্মী সমসে আরা বিলকিস, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আফরোজা শারমিন কনাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টকে বরখাস্ত

রংপুরের নাগরিক সমাজের জবাবদিহির দাবি ৪৪ কোটি টাকার প্রকল্প নিয়ে

প্রকাশিত : ১২:০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬