ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার রাজধানীতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মো. হাফিজুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে প্রগতি সরণির সুবাস্ত নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নাম-পরিচয় জানতে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। কিন্তু তার ম্যাচ না করায় নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। তাই মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য অঞ্জুমান মুফিদুলে দেওয়া হবে। এছাড়া এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা করবে।

পুলিশ বলছে, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ৯ বছর ধরে বন্ধ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সেবা থেকে বঞ্চিত জনগন

অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার রাজধানীতে

প্রকাশিত : ০৬:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬