ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: অপরাধ দমনে কঠোরতা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। একই সঙ্গে পেশাদারত্ব, সততা ও মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সকালে পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার। প্যারেড শেষে তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, যানবাহন শাখা ও রেশন স্টোর পরিদর্শন করেন।

পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে তাঁর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার আশফাকুজ্জামান-বিপিএম, পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ-পিপিএমসহ বিভিন্ন থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দেন।

পুলিশ সুপার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা শনাক্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারসহ সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার দেওয়া হয়।

এরপর দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। সভায় জেলার বিভিন্ন সার্কেল, থানা, কোর্ট, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের কর্মকর্তারা অংশ নেন।

সভায় অক্টোবর ২০২৬ মাসে জেলায় দায়ের হওয়া মামলাগুলো কেস-টু-কেস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন ও নিরাপদ বরগুনা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬