ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আরও একজনের মৃত্যু ডেঙ্গুতে, নতুন রোগী ৪৫০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং বরিশালে বিভাগে ৬৪ জন রয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত মোট ১০ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

আরও একজনের মৃত্যু ডেঙ্গুতে, নতুন রোগী ৪৫০

প্রকাশিত : ১২:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬