ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন; পুলিশ হেফাজতে চালক ও হেলপার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।

এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই পাশের চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে আমরা তাদের উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি জানান, বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কে বা কারা জড়িত প্রাথমিকভাবে সেই বিষয়টি জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন; পুলিশ হেফাজতে চালক ও হেলপার

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন; পুলিশ হেফাজতে চালক ও হেলপার

প্রকাশিত : ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬