ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের সময় আরও সাতদিন বাড়ানো হয়েছে। পদায়নের নতুন তারিখ আগামী ১১ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশের তারিখ বাড়িয়ে ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ১ অক্টোবর যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে নবনিযুক্ত শিক্ষকদের যোগদানের কার্যক্রম শুরু হয়। নতুন নির্দেশনার ফলে তাদের পদায়নের জন্য আরও এক সপ্তাহ সময় পাওয়া গেল।

জনপ্রিয় সংবাদ

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রকাশিত : ১২:০০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬