ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৩ কোটি ৮১ লাখ টাকার চেক বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মোট ৩ কোটি ৮১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিংবা গুরুতর আহত হয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর আবেদন যাচাই-বাছাই শেষে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। ২৫ শে নভেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা জানান, দুর্ঘটনার পর থেকে পরিবার চালাতে ও চিকিৎসা করাতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলী আজম মোঃ আবু বকর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাষক
জনাব মোঃ নোমান হোসেন।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ৯ বছর ধরে বন্ধ সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সেবা থেকে বঞ্চিত জনগন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৩ কোটি ৮১ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত : ০৭:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬