ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

একাধিক পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটিকে বহুল প্রচারিত গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দ্বৈত পেশার সঙ্গে যেসব আইনজীবী যুক্ত রয়েছেন, সেসব আইনজীবীদের সনদ সমর্পণ না করে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা ও সতর্কবার্তা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশপাশি এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

যে সমস্ত আইনজীবী সনদ সমর্পণ না করেই চাকরি, ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধগত, কর্তৃত্ববর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যান্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একাধিক পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

একাধিক পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ১০:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬