ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অসহায়দের চিকিৎসা ও শিক্ষার খরচে পাশে দাঁড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কারও প্রয়োজন হৃদযন্ত্রের ভালভ প্রতিস্থাপন, কারও আবার অস্ত্রোপচারের ব্যয় জোগানোই কঠিন। অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনাও। জীবনের এমন কঠিন সময়ে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গণশুনানিতে তাদের দুর্দশার কথা শুনে চিকিৎসা ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অসুস্থ ও অসহায় সাতজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় দাশ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বইপত্র, শিক্ষা উপকরণ ও যাতায়াতের খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তারের গত বছর বাঁ পাশের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি ডান পাশেও একই সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন মাহমুদুল। তার আবেদনে সাড়া দিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

পটিয়ার ৪২ বছর বয়সী মো. সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতেন তিনি। প্রায় ছয় মাস ধরে অসুস্থ থাকায় পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা তার হৃদযন্ত্রের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

হাটহাজারীর রহিমপুর গ্রামের ৭০ বছর বয়সী মোহাম্মদ ইসা চৌধুরী একসময় বাসে কাজ করতেন। ঘাড়ে টিউমার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে উপার্জনের সক্ষমতা হারিয়েছেন তিনি। চিকিৎসার ব্যয় বহন তো দূরের কথা, পরিবারের সদস্যদের জন্য দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তার দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

চন্দনাইশের নাছিমা আক্তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার তিনটি অস্ত্রোপচার প্রয়োজন। নিজের বাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। তার চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া মূত্রনালির সংক্রমণে আক্রান্ত চট্টগ্রাম নগরের দয়াল হরি জলদাশের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসনের জানায়, এদিন গণশুনানিতে সরাসরি আটজন সেবাপ্রত্যাশী ও অনলাইনে একজন প্রবাসী অংশ নেন। জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন বিষয়ে তারা অভিযোগ তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের অভিযোগ শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। কয়েকটি আবেদন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীদের জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

নাশকতার শঙ্কায় সীমান্তে সতর্কতা, বিস্ফোরকদ্রব্য রোধে জোরদার নজরদারি

অসহায়দের চিকিৎসা ও শিক্ষার খরচে পাশে দাঁড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক

প্রকাশিত : ১২:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬