ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধিতে রোজার আগে বাজার অস্থির হওয়ার শঙ্কা ক্যাবের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়িয়ে নিত্যপণ্যের বাজারকে আরও অস্থির করার সুযোগ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেছেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের চরম দায়িত্বহীনতার পরিচয়। ব্যবসায়ীদের চাপের মুখে সরকার ১৮ কোটি ভোক্তার স্বার্থ উপেক্ষা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এস এম নাজের হোসাইন বলেন, রমজানের আগে নিত্যপণ্যের বাজারকে আরেক দফা উসকে দিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সয়াবিন তেলের আমদানিকারকরা রমজানের আগে দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে এই পরিস্থিতি তৈরি করেছেন। সরকারকে দাম বাড়াতে বাধ্য করার জন্য তারা সরবরাহ বন্ধ করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এমনিতেই তৈরি পোশাকশ্রমিকসহ সীমিত আয়ের মানুষ নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে চরম অসন্তোষের মধ্যে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে। একই সঙ্গে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

ক্যাবের এই নেতা আরও বলেন, রমজান সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা নানা ধরনের ফর্মুলা বের করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখানো হয়েছিল। কিন্তু এবার তেমন কোনো কারণ সামনে না থাকলেও ব্যবসায়ীদের চাপে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে।

তিনি বলেন, সরকার যদি ১৮ কোটি ভোক্তার স্বার্থ বিবেচনা না করে শুধু ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতিনির্ধারণ করে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হবে না। বরং সেই ক্ষোভ থেকে জনঅসন্তোষ ও বিক্ষোভ দানা বাঁধতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

তেলের দাম বৃদ্ধিতে রোজার আগে বাজার অস্থির হওয়ার শঙ্কা ক্যাবের

প্রকাশিত : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬