ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর নিজের স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ। জনগণ বিপুল ভোটে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

এর আগে পাঁচ দিনের সফরে সালাহউদ্দিন আহমদ সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত এক সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বিরামহীন প্রচারণা চালাবেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

প্রকাশিত : ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫