ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩১৩ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আরো তিনজন আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে দশটার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন-খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হয়।
খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়। তিনি আরো জানান, নিহত মাইক্রোবাসের চালকের নাম মো. রিপন। সে বরিশাল নগরীর বাসিন্দা। অপরজনের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে “নির্বাচনী ইশতেহার-প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২

প্রকাশিত : ১০:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬