ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

‘পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৩৮৯ বার দেখা হয়েছে

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তাঁর দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় এজন্যই পুরনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সাংবিধানিক কাঠামো পরিবর্তনে করার লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

‘পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’

প্রকাশিত : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫