ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিকাগোর বুকে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’: বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক আন্তর্জাতিক স্বীকৃতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির: কিছু অর্জন ব্যক্তির সীমানা অতিক্রম করে একটি জাতির গৌরবের প্রতীকে পরিণত হয়। কিছু সম্মান কেবল একজন মানুষের জন্য নির্ধারিত হলেও তার আলো ছড়িয়ে পড়ে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের ওপর। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ তেমনই এক ঐতিহাসিক ঘটনা। ‘Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way’—নামফলকের এই শব্দগুলো শুধু একটি সড়কের পরিচিতি নয়; এর সঙ্গে মিশে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম এবং একজন নারী রাষ্ট্রনায়কের জীবনব্যাপী পথচলার স্মৃতি। গত ২২ নভেম্বর রোববার, শিকাগোর স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিস্নাত পরিবেশে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এই সম্মান দৃশ্যমান রূপ পেয়েছে। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে আনন্দ, আবেগ ও গর্বের এক স্মরণীয় মুহূর্ত।

শিকাগোর রাজপথে বাংলাদেশের এক নেত্রীর নাম : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও স্থাপত্যশিল্পের নগরী। সেই নগরের প্রাণকেন্দ্রে Upper Wacker Drive-এর একটি অংশে বেগম খালেদা জিয়ার সম্মানসূচক নাম যুক্ত হওয়া বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। শিকাগো সিটি কাউন্সিলে ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস গত ২৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তী সময়ে নগর কর্তৃপক্ষের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২২ নভেম্বর নামফলক উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিলের এ উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা ও সম্মিলিত প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে। একজন বাংলাদেশি রাজনৈতিক নেত্রীর নাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকভাবে পরিচিত একটি নগরের গুরুত্বপূর্ণ সড়কে স্থান পাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্যও এক অনন্য প্রাপ্তি।

আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া একটি অমর জীবনগাঁথা : দিনাজপুরের শান্ত মাটিতে, ফেনীর রক্তের ধারায় জন্ম নেওয়া এক আদুরে মেয়ে পরিবারের ‘পুতুল’। ১৫ আগস্ট ১৯৪৫-এ জলপাইগুড়ির আলোয় যার জন্ম, কে জানত, সেই পুতুলই একদিন হয়ে উঠবেন কোটি মানুষের হৃদয়ের দেশনেত্রী, আপসহীন নেতৃত্বের জীবন্ত প্রতিমা! ১৯৬০ সালের ৫ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ। তারপর ১৯৭১-এ দুই শিশুপুত্র তারেক ও কোকোকে কোলে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি জীবন। আর ১৯৮১ সালের ৩০ মে, চট্টগ্রামের রক্তাক্ত রাতে স্বামীর শাহাদাত — মাত্র ৩৫-৩৬ বছর বয়সে বিধবা, চোখে অশ্রু, বুকে পাহাড়সম শোক। কিন্তু তিনি ভেঙে পড়েননি, শোককে বানিয়েছেন শক্তি। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য থেকে ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপারসন টানা প্রায় ৪১ বছর দলের কাণ্ডারি। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে ৯ বছরের আপসহীন রাজপথের সংগ্রাম, গ্রেপ্তার, গৃহবন্দিত্ব কোনো ভয়ই তাঁকে টলাতে পারেনি। ১৯৯০-এর গণঅভ্যুত্থানে তাঁর নেতৃত্বই ফিরিয়ে এনেছিল গণতন্ত্র, ফিরিয়ে এনেছিল সংসদীয় ব্যবস্থা। নির্বাচনের ইতিহাসে তিনি এক অনন্য বিস্ময়! ১৯৯১ থেকে ২০০৮ পাঁচটি জাতীয় নির্বাচনে ২৩টি আসনে লড়ে ২৩টিতেই জয়। হার শব্দটি তাঁর অভিধানে ছিল না। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১-এ একাই পাঁচটি করে আসনে জয়, ২০০৮-এও তিনটি আসনে জয়। ফেনী থেকে বগুড়া, ঢাকা থেকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর থেকে খুলনা যেখানে দাঁড়িয়েছেন, সেখানেই মানুষ ভালোবাসার ব্যালটে তাঁকে বরণ করেছে। শিকাগোর সড়কেও তাঁর নামে নামকরণের প্রস্তাব উঠেছে এটাই জনতার ভালোবাসার আন্তর্জাতিক স্বীকৃতি।

১৯৯১ সালের ২০ মার্চ, তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। তিন-তিনবার প্রধানমন্ত্রী — ১৯৯১-৯৬, ১৯৯৬, ২০০১-০৬।
রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ছিলেন নীরব বিপ্লবের কারিগর। ১৯৯১ সালে ভ্যাট চালু করে অর্থনীতিকে দিলেন মজবুত ভিত। ১৯৯৩ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, ১৯৯৪ সালে মেয়েদের জন্য বিনা বেতনে মাধ্যমিক শিক্ষা ও উপবৃত্তি তখন মেয়েদের মাধ্যমিক ভর্তি ছিল ৩০ শতাংশেরও কম। তাঁর এক সিদ্ধান্তে গ্রামের লাখো মেয়ে স্কুলমুখী হলো, বাল্যবিবাহ পিছু হটল, খাদ্যের বিনিময়ে শিক্ষা ক্ষুধার্ত শিশুর হাতে বই তুলে দিল, প্রায় ২ লাখ নারী গার্মেন্টসে কর্মসংস্থান পেল। নারী শিক্ষা, নারী জাগরণ, বেসরকারি খাতের বিকাশ — সবই তাঁর দূরদর্শিতার ফসল। শেষ জীবনে ২০০৭ ও ২০১৮-এর কারাবাস, দীর্ঘ অসুস্থতা, নিঃসঙ্গতা তবু মাথা নত করেননি। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর, ৮০ বছর বয়সে ঢাকায় চিরবিদায় নিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ বিদায়ে কেঁদেছে গোটা জাতি। বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সাহস, তিনি ছিলেন ত্যাগ, তিনি ছিলেন মমতাময়ী মা আর বজ্রকঠিন দেশনেত্রী। যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বইবে, ততদিন আপসহীন দেশনেত্রীর নাম বাংলাদেশের হৃদয়ে অমর হয়ে থাকবে।

উইলিস টাওয়ারের পাশে এক অনন্য প্রতীকী সংযোগ :
শিকাগোর এই নামকরণের বিশেষত্ব আরও গভীর হয়েছে সড়কটির ভৌগোলিক অবস্থানের কারণে। এর পাশেই দাঁড়িয়ে আছে বিশ্বের স্থাপত্য ইতিহাসের অন্যতম বিস্ময়কর ভবন উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই আকাশচুম্বী ভবনের কাঠামোগত নকশায় অসামান্য অবদান রেখেছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। ১৯৭৩ সালে ভবনটি উদ্বোধনের পর দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রেখেছিল। এফ আর খানের উদ্ভাবিত টিউবুলার স্ট্রাকচার পদ্ধতি আধুনিক সুউচ্চ ভবন নির্মাণের ইতিহাসে বিপ্লব ঘটায়। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া একজন প্রকৌশলীর অসাধারণ মেধা যেমন শিকাগোর আকাশে স্থাপত্যের বিস্ময় সৃষ্টি করেছে, তেমনি একই নগরের রাজপথে আরেক বাংলাদেশি ব্যক্তিত্বের নাম যুক্ত হওয়া এক অনন্য প্রতীকী তাৎপর্য বহন করে। এক পাশে প্রকৌশল প্রতিভার বিশ্বজয়, অন্য পাশে রাজনৈতিক নেতৃত্বের স্মারক—দুটি ভিন্ন ক্ষেত্রের দুই বাংলাদেশি অর্জন একই নগরের ইতিহাসে পাশাপাশি অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণের ঐতিহ্য ও যোগ্যতার মানদণ্ড :
যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তির নামে সড়কের নামকরণ সাধারণত তাঁর অবদান, জনকল্যাণমূলক কাজ, ঐতিহাসিক ভূমিকা কিংবা সমাজে বিশেষ প্রভাবের স্বীকৃতি হিসেবে করা হয়। তবে প্রতিটি শহর ও স্থানীয় প্রশাসনের নিজস্ব নীতিমালা রয়েছে। শিকাগো শহরের Municipal Code-এর ২-৮-০৪০ ধারায় Honorary Street-Name Designation-এর নির্দিষ্ট বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী কোনো ব্যক্তি বা গোষ্ঠী শহর, অঙ্গরাজ্য, দেশ কিংবা বিশ্বের জন্য উল্লেখযোগ্য অবদান রাখলে তাঁদের সম্মানে সড়কের সম্মানসূচক নামকরণ করা যায়। প্রস্তাবটি সিটি কাউন্সিলে পৃথক অধ্যাদেশ হিসেবে উত্থাপন করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তির জীবনী, সম্মান জানানোর কারণ এবং নির্ধারিত সড়কাংশের মানচিত্র জমা দিতে হয়। সাধারণত সর্বোচ্চ দুটি সংলগ্ন ব্লক এই সম্মানসূচক নামের আওতায় আনা যায়। জীবিত ব্যক্তির নামে এমন নামকরণ করা যায় না। অর্থাৎ এটি নিছক আবেগ বা ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়; নির্দিষ্ট আইন, প্রক্রিয়া ও ঐতিহাসিক অবদানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহ মোজাম্মেল নান্টু ও প্রবাসী বাংলাদেশিদের ঐকান্তিক উদ্যোগ : এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নের পেছনে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন শিকাগোর আরও অনেক বাংলাদেশি কমিউনিটি নেতা ও শুভানুধ্যায়ী। এ ধরনের উদ্যোগ একক ব্যক্তির পক্ষে বাস্তবায়ন করা কঠিন; প্রয়োজন হয় দীর্ঘ প্রচেষ্টা, সাংগঠনিক দক্ষতা, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন। তাই শাহ মোজাম্মেল নান্টুসহ সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। প্রবাসে থেকেও দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় নেতৃত্বের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।

নামফলক উন্মোচনে কূটনৈতিক ও সামাজিক উপস্থিতি :
গত ২২ নভেম্বর শিকাগোর স্থানীয় সময় দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হকসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বৃষ্টিভেজা শিকাগোর আকাশের নিচে নামফলক উন্মোচনের এই মুহূর্ত শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না; এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়কে আন্তর্জাতিক নগরজীবনের স্মৃতিতে যুক্ত করার আবেগঘন আয়োজন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কৃতী ব্যক্তিত্বদের অবদান বিভিন্নভাবে স্বীকৃত হয়েছে। শিকাগোতেই ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘Honorary Ziaur Rahman Way’ নামকরণ করা হয়। ফলে বেগম খালেদা জিয়ার নামে নতুন এই নামকরণ একই নগরে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতিকে পাশাপাশি স্থাপন করেছে। অন্যদিকে এফ আর খান যুক্তরাষ্ট্রের স্থাপত্য ও প্রকৌশল ইতিহাসে যে অনন্য অবস্থান অর্জন করেছেন, তা কোনো একটি সড়কের নামকরণের চেয়েও বিস্তৃত আন্তর্জাতিক স্বীকৃতির দৃষ্টান্ত। তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে ‘ফজলুর রহমান খান লাইফটাইম অ্যাচিভমেন্ট মেডেল’। তবে শিকাগোর ‘জিয়াউর রহমান ওয়ে’ ও ‘বেগম খালেদা জিয়া ওয়ে’ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দুটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্মারক।

বাংলাদেশের মর্যাদা ও আন্তর্জাতিক পরিচিতির নতুন জানালা : একটি আন্তর্জাতিক নগরের সড়কে কোনো বাংলাদেশি নেতার নাম যুক্ত হওয়ার অর্থ শুধু একজন ব্যক্তিকে সম্মান জানানো নয়; এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ইতিহাস ও পরিচিতিও নতুন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। শিকাগোতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন। তাঁদের অনেকেই উইলিস টাওয়ার দেখতে যান। সেই পরিচিত স্থাপনার কাছেই বেগম খালেদা জিয়ার নামফলক অবস্থান করায় বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং নারী নেতৃত্ব সম্পর্কে জানার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি আত্মপরিচয়ের গর্ব, নতুন প্রজন্মের জন্য ইতিহাস জানার অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরার একটি মাধ্যম। এ সম্মান আমাদের স্মরণ করিয়ে দেয়, দেশের সীমানা পেরিয়েও একজন মানুষের জীবনসংগ্রাম ও অবদান মানুষের স্মৃতিতে জায়গা করে নিতে পারে।

পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর গুরুত্বপূর্ণ সড়কের সম্মানসূচক নামকরণে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। বিশেষ করে শাহ মোজাম্মেল নান্টু, অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত প্রত্যেক শুভানুধ্যায়ীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

একই সঙ্গে ২০১৪ সালে ‘Honorary Ziaur Rahman Way’ নামকরণের উদ্যোগের সঙ্গেও যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের অবদানও আমাদের কৃতজ্ঞতার দাবিদার। আমরা চাই, এই সম্মান যেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সাংস্কৃতিক যোগাযোগকে আরও দৃঢ় করে। ইতিহাসের পথ কখনো মসৃণ হয় না; কিন্তু মানুষের অবদান, ত্যাগ ও সংগ্রামের স্মৃতি সময়ের সীমানা অতিক্রম করে বেঁচে থাকে। শিকাগোর রাজপথে ‘Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way’ নামফলকটি তাই কেবল একটি নামের স্মারক নয়—এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, প্রবাসী মানুষের ভালোবাসা এবং আন্তর্জাতিক পরিসরে জাতীয় পরিচিতির এক গৌরবোজ্জ্বল প্রতীক। বাংলাদেশের মানুষ এই সম্মানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

লেখক : জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট

জনপ্রিয় সংবাদ

শিকাগোর বুকে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’: বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক আন্তর্জাতিক স্বীকৃতি

শিকাগোর বুকে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’: বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশিত : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬