ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আগামী ১০ বছরে দেশের প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৫১৩ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সেই বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।

এ সময় পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব।

পঞ্চগড়বাসীর উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

আগামী ১০ বছরে দেশের প্রধানমন্ত্রী হবেন পঞ্চগড় থেকে: সারজিস

প্রকাশিত : ১০:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫