ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এই সরকার কী চায় তা বোঝা যায় না: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৫৬৫ বার দেখা হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকারের কাজ-কর্মে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যায় না। বিএনপি যাতে দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মনে করি।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরের নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন।

অপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ৮ মাস হয়ে গেল এখনো বিচারের তেমন অগ্রগতি নাই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়না ঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন?

যুব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

এই সরকার কী চায় তা বোঝা যায় না: দুদু

প্রকাশিত : ০২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫