ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাজনীতির গুণগত পরিবর্তন না হলে আবার স্বৈরাচার তৈরি হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলের জন্য জুলাই আন্দোলন হয়নি। দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হতে হবে। তা না হলে দেশে আবার হাসিনার মতো স্বৈরাচার তৈরি হবে। সংস্কার কমিশন যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তার আইনি ভিত্তি দিতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামীর ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনা বলেছিল, আওয়ামী লীগ পালায় না, অথচ তারা ভাত-মাছ রান্না করে না খেয়ে পালিয়েছে। সে যে দেশ থেকে এসেছিল, সেই ভারতে চলে গেছে। জামায়াতে ইসলামীর ওপর ১৭ বছর ধরে জুলুম, হত্যা, গুম, খুনসহ আওয়ামী লীগ সব নির্যাতন চালিয়েছে। কিন্তু আমাদের একজন নেতাকর্মীও দেশ ছেড়ে পালায়নি।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টাকার বিনিময়ে কেনা যায় না। এটা আওয়ামী লীগ ভালোভাবে জানতো, এজন্য জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ কায়েম করতে চায়।

সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মেনহাজুল, কাজী আব্দুল মাবুদ ও মাওলানা মাহফুজ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

রাজনীতির গুণগত পরিবর্তন না হলে আবার স্বৈরাচার তৈরি হবে

প্রকাশিত : ০৬:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫