ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

র‌্যাগিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, র‌্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। নুবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবগত করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-আইকিউএসি আয়োজিত ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, একাডেমিক নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সততা বজায় রাখতে হবে। শিক্ষার্থী হিসেবে সময় মতো ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে ক্যাম্পাস জীবনের প্রথম থেকেই সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেরর নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঐতিহ্যের সাক্ষী ৪০০ বছরের প্রাচীন বাকেরগঞ্জের পিলখানা মুসাখান জামে মসজিদ

র‌্যাগিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের

প্রকাশিত : ১০:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫