ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর দিলে হবে এমপি বাণিজ্য: খায়রুল কবির খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, পিআর পদ্ধতি ভয়ঙ্কর। পিআর অধীনে বাংলাদেশে নির্বাচন এখন নেতিবাচক যেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল হয়েছে। মানুষ টিপ দিবে নাকি সিল মারবে এটাই এখন প্রত্যাখ্যান করেছে। ১ শতাংশ জনগণও জানে না পিআর কি, অনেক নেতাও এসব বুঝে না। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর দিলে হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে। জনগণ ভোট দিতে যাবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, শুধু মার্কা এবং দল না ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে আসলে, পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায় সে সমস্ত দায়বার তাদের নিতে হবে। যাদের দাফন কাফন হয়ে গেছে তাদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছেন। এতে জনগণ আপনাদের ক্ষমা করবে না।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ সহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা।

জনপ্রিয় সংবাদ

নদীভাঙন রোধে বিএনপি সরকার সোচ্চার, স্থায়ী বাঁধ নির্মাণেও উদ্যোগ নেওয়া হবে: এমপি খোকন তালুকদার

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর দিলে হবে এমপি বাণিজ্য: খায়রুল কবির খোকন

প্রকাশিত : ১১:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫