ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

জাকসু নির্বাচন: এখনো চলছে ভোট গণনা, বাকি ৩ হল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখন চলছে। আরও তিনটি হলের ভোট গণনা বাকি রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি হলে গণনা চলছে। এই তিনটি হলের ভোট গণনা শেষ হলে ১৮টি হলের ভোট গণনা শেষ হবে। আরও তিনটি হলের ভোট গণনা বাকি হয়েছে। এই তিনটি হলে পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং ফলাফল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের একসঙ্গে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।

ডিমলায় একাধিক মামলার পলাতক আসামী রেজোয়ান গ্রেফতার,জনমনে স্বস্তি

জাকসু নির্বাচন: এখনো চলছে ভোট গণনা, বাকি ৩ হল

প্রকাশিত : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫