ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
এ সময় গণেশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, হিসাব সহকারী মিঠু কুমার, ইউপি সদস্য বিমল কুমার ও কামরুল ইসলাম, সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, সদস্য কনক সরকার, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জনসচেতনতা বাড়াতে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশনে কর্মশালা

নওগাঁর মান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬