ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর চকবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৯ বার দেখা হয়েছে

রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে উম্মে কায়েস রিংকি (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাসার চতুর্থ তলার বেডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সিলিং ফ্যানের সঙ্গে জর্জেটের শাড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিংকি ওই এলাকায় স্বামী সাইদুর রহমানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই নজরুল বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

স্পিকারের আহ্বান ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার

রাজধানীর চকবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫