ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাউফলে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামী গোবিন্দ ঘরামীকে (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী।

৩০.০৯.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মৌলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোবিন্দ ঘরামী উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা রঙ্গেশ্বর ঘরামীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, বাদীর সাথে বিবাদীদের সহিত দীর্ঘ দিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে
আসছিলো। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২১ মার্চ বিবাদীগন বেআইনি ভাবে মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বাদীর বসত ঘরে আসিয়াএলোপাথারি কোপাইয়া শাহ আলমকে সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় শাহ আলমের স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যা পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং- ২২, তারিখ ২৩/০৩/২০২৫ইং ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/ ৩০৭/ ৩৫৪/৫০৬/১০৯ পেনাল কোড ।
এবং শাহ আলমের মৃত্যু হওয়ায় ধারা ৩০২ পেনাল কোড সংযোজিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য বাসন থানা, জিএমপি, গাজীপুর হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাউফলে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫