ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দুমকিতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ

গোসল করতে নেমে ডুবে নিখোঁজ আলীফ(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৮অক্টোবর) রাত ৮ টার দিকে দুমকির মুরাদিয়ার বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে।

আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে। জানাগেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার দুপুরে পাশ্ববর্তী নদীতে চার পাঁচজন শিশু গোসল করতে নামলে আলীফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। বুধবার বিকেলে দুমকির মুরাদিয়ার বটতলা এলাকায় ভাসমান শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যার দিকে দুমকি পুলিশের সহায়তায় পটুয়াখালী নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। নিখোঁজ শিশুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল আসেন এবং সনাক্ত করেন।

দুমকি থানার ওসি ( তদন্ত) মো: রফিকুল ইসলাম জনান, নৌ পুলিশের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনরা এসেছেন। এ বিষয়ে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। লাশ আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার, ডিন ও পরিবহন কর্মকর্তার যোগদান

দুমকিতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৩:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫