ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যৌন হয়রানি প্রতিরোধে ডিএনসিসির নতুন কমিটি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ নিষ্পত্তির জন্য কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে যৌন হয়রানি সংক্রান্ত পাঠানো নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই কমিটি।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলীকে (বিদুৎ) এবং কমিটির বাকি দুই সদস্য করা হয়েছে ডিএনসিসি বস্তি উন্নয়ন কর্মকর্তা ও সমাজ কল্যাণ কর্মকর্তাকে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

যৌন হয়রানি প্রতিরোধে ডিএনসিসির নতুন কমিটি

প্রকাশিত : ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫